২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নগরীতে অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

রাজধানীর শ্যামলী এলাকা থেকে মঙ্গলবার বিদেশি অস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব সদস্যরা। গ্রেপ্তারকৃতদের নাম রনি ও সোহাগ। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2009, 11:00 AM

Updated : 26 Aug 2022, 11:55 AM

ঢাকা, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর শ্যামলী এলাকা থেকে মঙ্গলবার বিদেশি অস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব সদস্যরা। গ্রেপ্তারকৃতদের নাম রনি ও সোহাগ। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। র‌্যাব-২ এর সহকারী পরিচালক তালেবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর ২টার দিকে মোহাম্মদপুর খিলজি সড়ক (আগের শ্যামলী সিনেমা হলের পেছনের এলাকা) থেকে রনি ও সোহাগ নামের দুই যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, "এ সময় তাদের কাছ থেকে দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশি রিভলবার ও একটি পাইপগান উদ্ধার করা হয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/এজে/১৭০৭ ঘ.