২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ব্যবসায়ীর ৪ লাখ টাকা ছিনতাই

নগরীর হাওয়াপাড়া এলাকায় সোমবার দুপুরে এক ব্যবসায়ীর ৪ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। ছিনতাইয়ের শিকার শেখ ফজলুর রহমান নগরীর করিম উল্লাহ মার্কেটের মোবাইল ব্যবসায়ী বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2009, 06:33 PM

Updated : 26 Aug 2022, 11:54 AM

সিলেট, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর হাওয়াপাড়া এলাকায় সোমবার দুপুরে এক ব্যবসায়ীর ৪ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। ছিনতাইয়ের শিকার শেখ ফজলুর রহমান নগরীর করিম উল্লাহ মার্কেটের মোবাইল ব্যবসায়ী বলে পুলিশ জানিয়েছে। পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক কামরুল হাসান জানান, শেখ ফজলুর রহমান ডাচ বাংলা ব্যাংক সিলেট শাখা থেকে ৪ লাখ টাকা তুলে পে অর্ডার করতে রিকশায় করে দরগা গেইটে ব্যাংক এশিয়ায় যাচ্ছিলেন। তাঁতীপাড়া মোড়ে পৌছলে চারটি মোটরসাইকেলে ৮ জন সশস্ত্র ছিনতাইকারী তার গতিরোধ করে টাকা ছিনিয়ে নেয়। ব্যবসায়ী ফজলুর রহমান বিষয়টি কোতোয়ালি থানাকে অবহিত করেছেন বলে জানান ডিবি পরিদর্শক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৪০ ঘ.