জামালপুর, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৭ আগস্ট সিরিজ বোমা হামলা মামলায় খালাস পেয়ে মুক্তির পর শায়খ আবদুর রহমানের ভাইসহ চারজনকে আবারো গ্রেপ্তার করা হয়েছে।
সারাদেশে একযোগে বোমা বিস্ফোরণের চতুর্থ বর্ষ পূর্তির দিন সোমবার সন্ধ্যায় তারা জামালপুর জেলা কারাগার থেকে ছাড়া পান।
রাতেই তাদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যামে কারাগারে পাঠিয়ে দেওয়া হয় বলে পুলিশ জানিয়েছে।
জামালপুর সদর থানার উপ-পরিদর্শক নাজমুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলা মামলার রায়ে মাওলানা ওবায়দুর রহমানসহ আটজনকে রোববার জামালপুরের অতিরিক্ত জেলা জজ শফিকুল ইসলাম বেকসুর খালাস দেন। ওই আটজনের মধ্যে চারজন জামালপুর জেলা কারাগারে আটক ছিলেন।"
নাজমুল করিম জানান, সন্ধ্যায় মুক্তি পেয়ে কারাগার থেকে বের হওয়ার পর আবারো নাশকতায় জড়িয়ে পড়ার আশঙ্কায় ওবায়দুর রহমান, শিপলু, আমির হোসেন এবং আবু নোমান মো. আমান উল্লাহকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।
মাওলানা ওবায়দুর রহমান জেএমবির আধ্যাত্মি
bdnews24