২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলি করে কথিত সন্ত্রাসী গ্রেপ্তার করেছে র‌্যাব

রাজধানীতে গুলি করে আহত অবস্থায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার গভীর রাতে রাজধানীর রামপুরার বনশ্রী আবাসিক এলাকার এফ ব্লক থেকে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় আল-আমীন নামে ওই লোককে গ্রেপ্তার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2009, 05:53 PM

Updated : 26 Aug 2022, 11:54 AM

ঢাকা, আগস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে গুলি করে আহত অবস্থায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার গভীর রাতে রাজধানীর রামপুরার বনশ্রী আবাসিক এলাকার এফ ব্লক থেকে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় আল-আমীন নামে ওই লোককে গ্রেপ্তার করা হয়। আল-আমীন পেশাদার খুনী ও ছিনতাইকারী বলে দাবি করেছে র‌্যাব। সোমবার র‌্যাব-৩ এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত সোয়া দুইটার দিকে র‌্যাবের একটি দল বনশ্রীর এফ ব্লকে পৌঁছালে আল-আমীন তার সঙ্গীদের নিয়ে দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় র‌্যাব সদস্যরা গুলি ছুঁড়লে তা তার পায়ে লাগে। আহত আল আমীনের দেহ তল্লাশি করে একটি রিভলবার ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে হত্যা চেষ্টা, চাঁদাবাজি ও ছিনতাইয়ের একাধিক অভিযোগ রয়েছে বলে র‌্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএনএস/এসএইচ/এসকে/২৩০৭ ঘ.