২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জের কয়েকটি এলাকায় তিনদিন ধরে বিদ্যুত নেই

ট্রান্সফরমার বিকল হয়ে সুনামগঞ্জ শহর ও শহরতলীর তিনটি এলাকায় গত তিনদিন ধরে বিদ্যুৎ নেই। শনিবার দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের মুহাম্মদপুর এলাকার বদিপুর পয়েন্টের ট্রান্সফরমারটি বিকল হয়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2009, 04:52 PM

Updated : 26 Aug 2022, 11:54 AM

সুনামগঞ্জ, আগস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ট্রান্সফরমার বিকল হয়ে সুনামগঞ্জ শহর ও শহরতলীর তিনটি এলাকায় গত তিনদিন ধরে বিদ্যুৎ নেই। শনিবার দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের মুহাম্মদপুর এলাকার বদিপুর পয়েন্টের ট্রান্সফরমারটি বিকল হয়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। সুনামগঞ্জ বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী সৈয়দ মুহাম্মদ আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিকল ট্রান্সফরমারটি মেরামতের জন্য সিলেটে পাঠিয়েছি। আশা করি দুই-তিনদিনের মধ্যে এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা যাবে।" বিদ্যুৎ না থাকায় এসব এলাকায় প্রায় ১৫'শ আবাসিক ও বাণিজ্যিক গ্রাহক দুর্ভোগ পোহাচ্ছেন। শহরের মুহাম্মদপুর এলাকায় অবস্থিত জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন কোম্পানির আঞ্চলিক কার্যালয়টিও রয়েছে বিদ্যুতবিহীন অবস্থায়। সুনামগঞ্জ বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী সৈয়দ মুহাম্মদ আব্দুল মান্নান জানান, ট্রান্সফরমারটি বিকল হওয়ায় মুহাম্মদপুর, বলাকপাড়া এবং শহরতলীর আপ্তাবনগর ইউনিয়নের বদিপুর গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩০৫ ঘ.