মাগুরা, আগস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাগুরার মহম্মদপুর উপজেলার রাজাপুর থেকে রোববার রাতে আগ্নেয়াস্ত্র ও বোমাসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
গ্রেপ্তারকৃতরা হলেন- যশোর শহরের শংকরপুর এলাকার বেলাল হোসেন (৩০), মাগুরা সদর উপজেলার বাহারবাগ গ্রামের তবিবর রহমান (৩৫) ও একই উপজেলার দাশনা গ্রামের আবুল কালাম আজাদ (৩২)।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাদুজ্জামান মুন্সী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার রাত সাড়ে ১২টার দিকে ৬/৭ জনের সশস্ত্র ডাকাত দল রাজাপুর গ্রামে আব্দুর রহমানের বাড়িতে হানা দেয়। পুলিশ ওই সময় বাড়ির চারপাশ ঘেরাও করে। এ সময় ঘটনাস্থল থেকে একটি পাইপ গান, তিনটি তাজা বোমা ও একটি ছোরাসহ তিন ডাকাতকে আটক করা হয়। বাকিরা পালিয়ে যায়।
এ ব্যাপারে মহম্মদপুর থানায় মামলা হয়েছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/২২৩৪ ঘ.
bdnews24