ঢাকা, আগস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের রানওয়ে থেকে সোমবার সকালে দিল্লিগামী জেট এয়ারওয়েজের একটি ফ্লাইট ছিটকে পড়ার পর বিমানবন্দরে ফ্লাইট উঠা নামা বন্ধ রয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
পুলিশ জানায়, জেট এয়ারওয়েজের ওই ফ্লাইটে ১২১ জন যাত্রী ও ১০ জন ক্রু ছিল।
বিমান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সালেহ মো. শামসুুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১১টার দিকে টেকঅফের সময় দিল্লিগামী জেট এয়ারওয়েজের একটি ফ্লাইট রানওয়ে থেকে ছিটকে পড়ে পাশের খোলা জায়গায় গিয়ে পড়ে। বিমান বন্দর কর্তৃপক্ষ দ্রুত যাত্রীদের সরিয়ে নেয়। তবে এতে কেউ হতাহত হয়নি। উদ্ধার তৎপরতা চলছে। বিমানটি রানওয়ের বাইরে থেকে টেনে তোলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এইচএ/১২৩৫ ঘ.
bdnews24