ফেনী, আগস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনী শহরের ডাক্তা এলাকায় রোববার দুপুরে আগুনে তিনটি টিনশেড পাকাঘর সম্পূর্ণ পুড়ে গেছে।
ফেনী দমকল কার্যালয়ের স্টেশন ম্যানেজার জসিম উদ্দিন জানান, বেলা ১২টার দিকে ডাক্তার পাড়ার একটি টিনশেড ঘরে গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকল বাহিনী এসে এলাকাবাসী ও পুলিশের সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এতে প্রায় ১৫ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২৫ ঘ.
bdnews24