২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়কে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ এলাকায় রোববার সকালে হিউম্যান হলার ও টেম্পুর সংঘর্ষে দু'জন নিহত ও ৭ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2009, 01:19 PM

Updated : 26 Aug 2022, 11:54 AM

নারায়ণগঞ্জ, আগস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়কে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ এলাকায় রোববার সকালে হিউম্যান হলার ও টেম্পুর সংঘর্ষে দু'জন নিহত ও ৭ জন আহত হয়েছেন। নিহতরা হলেন- টেস্পু যাত্রী রফিক (৪০) ও রবিন (২০)। আহত শামীম ও আনোয়ারকে নারায়ণগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের নাম জানা যায়নি। এরা সবাই টেম্পুর যাত্রী। দুর্ঘটনার পর এ সড়কে আধঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান জানান, সকাল সাড়ে ৯টায় একটি টেম্পু সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে যাচ্ছিল। পথে সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের গেটে একটি দ্রুতগতির হিউম্যান হলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে টেম্পুটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই টেম্পুর দুই যাত্রী মারা যান এবং দু'জন আহত হন। তিনি বলেন, দুর্ঘটনা পর নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়কে আধঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। এ সময় তীব্র যানজটের সৃষ্টি হয়। পুলিশ হিউম্যান হলারটি আটক করলেও চালককে গ্রেপ্তার করতে পারেনি। এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯২৫ ঘ.