২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ফেনসিডিল ও প্যাথিডিন উদ্ধার, গাড়িসহ আটক ১

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশের গোল চত্বর এলাকা থেকে শনিবার দুপুরে ফেনসিডিল ও প্যাথিডিন উদ্ধার করেছে র‌্যাব। এ সময় একটি মাইক্রোবাসসহ এর চালককে গ্রেপ্তার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2009, 04:48 PM

Updated : 26 Aug 2022, 11:54 AM

সিরাজগঞ্জ, আগস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশের গোল চত্বর এলাকা থেকে শনিবার দুপুরে ফেনসিডিল ও প্যাথিডিন উদ্ধার করেছে র‌্যাব। এ সময় একটি মাইক্রোবাসসহ এর চালককে গ্রেপ্তার করা হয়। মাইক্রোবাস চালক আক্তার হোসেনের (৩৫) বাড়ি নাটরের লালপুর উপজেলার শেখতি লাল গ্রামে। র‌্যাব কর্মকর্তা সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট শহিদউল্লাহ জানান, গোপন সংবাদ পেয়ে দুপুর ২টার দিকে নাটোর থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৬৪০ বোতল ফেনসিডিল উদ্ধার এবং মাইক্রোচালককে গ্রেপ্তার করা হয়। র‌্যাব কর্মকর্তা জানান, একই এলাকায় বেলা ৩টার দিকে রাজশাহী থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১২ 'শ শিশি প্যাথিডিন উদ্ধার করা হয়। এগুলোর কোনো মালিক পাওয়া যায়নি। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিজয় কৃষ্ণ কর বলেন, গাড়ি ও মালামালসহ গ্রেপ্তারকৃত ব্যক্তিকে থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় পৃথক দু'টি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫৬ ঘ.