২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে জাল টাকা ও সরঞ্জামসহ একজন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মেঘনা টোলপ্লাজা এলাকায় শুক্রবার রাতে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১১ বান্ডিল জাল টাকা এবং জাল নোট তৈরির সরঞ্জামসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2009, 03:05 PM

Updated : 26 Aug 2022, 11:54 AM

নারায়ণগঞ্জ, আগস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মেঘনা টোলপ্লাজা এলাকায় শুক্রবার রাতে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১১ বান্ডিল জাল টাকা এবং জাল নোট তৈরির সরঞ্জামসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত তানভীর চৌধুরী ওরফে মাইকেল (২৫) লক্ষ্মীপুর জেলার রামকৃষ্ণপুর এলাকার এম সাব্বির আহম্মেদের ছেলে। সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার রাত ১১টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ে মেঘনা টোলপ্লাজা এলাকায় ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের যাত্রী তানভীর চৌধুরী ওরফে মাইকেলের ব্রিফকেস তল্লাশি করে পাঁচ ও একশ' টাকার জাল নোটের ১১টি বান্ডিল এবং স্পিরিট, ডাইস, ক্যামিকেল ও স্কচটেপ উদ্ধার করা হয়। এ ব্যাপারে সোনারগাঁও থানায় মামলা হয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/২১১৭ ঘ.