বরগুনা, আগস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরগুনা উপকূলের মহিপুর ও কটকা এলাকায় শুক্রবার রাতে ২০টি মাছ ধরা ট্রলারে ডাকাতি হয়েছে। জলদস্যুরা এসব ট্রলারের ২০ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে।
জেলেদের মুক্তির বিনিময়ে দস্যুরা ১০ লাখ টাকা দাবি করেছে বলে শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।
তিনি বলেন, শুক্রবার রাতে জলদস্যু জুলফিকার বাহিনী এফবি খোকন, ভাই ভাই, জুলেখা, কবির, মায়ের দোয়া, এফবি আরবসহ ২০টি মাছ ধরা ট্রলারে হানা দিয়ে মাছ, জাল, ট্রলারের ইঞ্জিনের যন্ত্রাংশ, জ্বালানি, খাবার লুট করেছে।
দস্যুরা প্রায় দুই কোটি টাকার মাল নিয়ে গেছে বলে গোলাম মোস্তফা দাবি করেন।
তিনি জানান, দস্যুরা ২০ জেলেকে অপহরণ করে সুন্দরবনের গহীনে নিয়ে গেছে।
অপহৃত জেলেদের মধ্যে আট জনের নাম জানা গেছে। এরা হলেন
bdnews24