নারায়ণগঞ্জ, আগস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে চুন ব্যবসায়ী আবু তালেব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ শিমরাইল মোড় থেকে শনিবার সকালে দুই যুবককে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- সিদ্ধিরগঞ্জের বৌ বাগানবাড়ি এলাকার গফুর হোসেনের ছেলে রুবেল (২০) এবং নুরুল ইসলামের ছেলে শাহ্ আলম (২২)।
বৃহস্পতিবার রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় মাগরিবের নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় চুন ব্যবসায়ী আবু তালেবকে সন্ত্রাসীরা গুলি করে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর শুক্রবার ভোরে তিনি মারা যান।
আবুল তালেব চুন প্রস্তুতকারক মালিক সমিতির সাবেক সহ-সভাপতি এবং সিদ্ধিরগঞ্জের ভাই ভাই লাইমসের মালিক। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিএনপিদলীয় সাবেক সাংসদ মুহাম্মদ গিয়াসউদ্দিনের বিরুদ্ধে সোয়া চার কোটি টাকা চাঁদাবাজির মামলা দায়ের করেছিলেন তিনি। স
bdnews24