২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবলীগ কর্মীর মৃত্যু

জাতীয় শোক দিবসের ব্যানার ঝোলানোর সময় নাটোর শহরে শুক্রবার বিকেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবলীগ কর্মীর মৃত্যু হয়েছে। এ ছাড়া অপর একজন গুরুতর আহত হয়েছেন। নিহত যুবলীগ কর্মীর নাম কালু (২৬)। আহত সাধনকে (২৪) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2009, 05:10 PM

Updated : 26 Aug 2022, 11:53 AM

নাটোর, আগস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় শোক দিবসের ব্যানার ঝোলানোর সময় নাটোর শহরে শুক্রবার বিকেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবলীগ কর্মীর মৃত্যু হয়েছে। এ ছাড়া অপর একজন গুরুতর আহত হয়েছেন। নিহত যুবলীগ কর্মীর নাম কালু (২৬)। আহত সাধনকে (২৪) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নাটোর থানার উপ-পরিদর্শক বাচ্চু হোসেন জানান, বিকেল ৪টার দিকে কালু ও সাধন শহরের ছায়াবাণী মোড়ে জাতীয় শোক দিবসের ব্যানার ঝোলাতে যান। এ সময় তারা দু'জনই বিদ্যুৎস্পৃষ্ট হলে কালু ঘটনাস্থলে মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২৪ ঘ.