২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কয়েকটি ভোগ্যপণ্য ও কাঁচামালের আমদানি শুল্ক কমানো হবে: বাণিজ্যমন্ত্রী

আসন্ন রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে কয়েকটি ভোগ্যপণ্য ও কাঁচামালের আমদানি শুল্ক কমিয়ে আনা হবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী ফারুক খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2009, 04:24 PM

Updated : 26 Aug 2022, 11:53 AM

নারায়ণগঞ্জ, আগস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আসন্ন রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে কয়েকটি ভোগ্যপণ্য ও কাঁচামালের আমদানি শুল্ক কমিয়ে আনা হবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী ফারুক খান। তিনি বলেন, "আমদানি শুল্ক কমানো ছাড়াও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে কয়েকদিনের মধ্যে টিসিবির মাধ্যমে প্রতিটি উপজেলা ও ওয়ার্ড পর্যায়ে ডিলারের মাধ্যমে খোলাবাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রি শুরু করবে সরকার।" বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসীতে সিটি গ্র"পের কারখানা পরিদর্শনে এসে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে আলোচনার সময় ফারুক খান এসব কথা বলেন। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারদর পর্যবেক্ষণের জন্য সরকার জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, "দ্রব্যমূল্য যাতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে সেজন্য সরকার সব ধরনের পদক্ষেপ নিচ্ছে। কোন ধরনের গুজবে আতঙ্কিত না হয়ে ভোক্তারাও যেন কোন একটি পণ্য এক সঙ্গে বেশি পরিমাণে কিনে মওজুদ না করেন।" শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সভাপতি আনিসুল হক, সিটি গ্র"পের চেয়ারম্যান ফজলুর রহমান, মেঘনা গ্র"পের চেয়ারম্যান মোস্তফা কামাল এবং সাংসদ গাজী গোলাম দস্তগীর মন্ত্রীর সঙ্গে ছিলেন। পরে ফারুক খান সোনারগাঁও উপজেলার মেঘনাঘাট শিল্পাঞ্চলে মেঘনা গ্র"পের কারখানা পরিদর্শন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এমএসবি/২২৩০ ঘ.