মিন্টু চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
চট্টগ্রাম, আগস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম না কমার প্রেক্ষাপটে চট্টগ্রামের খাতুনগঞ্জের এক ব্যবসায়ী নেতা বলেছেন, এক্ষেত্রে প্রশাসন ও ব্যবসায়ীদের সমন্বিত নজরদারি কাজে আসতে পারে।
দেশের অন্যতম বৃহৎ পাইকারি বাজার খাতুনগঞ্জের ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ সভাপতি আবুল বশর চৌধুরী বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ব্যবসায়ী ও প্রশাসনের সমন্বয়ের মাধ্যমে বাজার পর্যবেক্ষণের মধ্য দিয়ে পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব।"
তার দাবি, রমজানের জন্য প্রয়োজনীয় পণ্যের যথেষ্ট মজুদ রয়েছে। পণ্যের দাম বাড়ার কোনও যৌক্তিক কারণ নেই।
পাইকারি বিক্রেতারা এ জন্য খুচরা ব্যবসায়ীদের দায়ী করলেও খুচরা বিক্রেতাদের অভিযোগ, পাইকারি বাজারে দাম বাড়ছে বলেই তারা বাড়তি দাম নিচ্ছেন।
দেশের আমদানি করা পণ্যেও বিশাল অংশই খাতুনগঞ্জের মাধ্যমে সারাদেশে যায়।
রোজায় বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। স
bdnews24