২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূত্রাপুরে পুলিশের গুলিতে ছিনতাইকারী নিহত

রাজধানীর সূত্রাপুরে পুলিশের গুলিতে সন্দেহভাজন এক ছিনতাইকারী নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোররাতে শ্যামবাজার এলাকায় ওই ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয়রা জানায়। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2009, 07:04 AM

Updated : 26 Aug 2022, 11:53 AM

ঢাকা, আগস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সূত্রাপুরে পুলিশের গুলিতে সন্দেহভাজন এক ছিনতাইকারী নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোররাতে শ্যামবাজার এলাকায় ওই ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয়রা জানায়। নিহত রোমান শ্যামপুর থানার পোস্তগোলা এলাকার বাসিন্দা। তাদের গ্রামের বাড়ি মাদারীপুর। শ্যামবাজারের কাঁচামাল ব্যবসায়ী বাবুল জানান, তিনি ও তার সহযোগী রিকশায় করে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীর কবলে পড়েন। ওই সময় টহল পুলিশের একটি দল ছিনতাইকারীদের প্রতিরোধ করে। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত ৩টার দিকে ব্যবসায়িক সহযোগী মো. মামুনকে নিয়ে আমি রিকশায় চেপে বাড়ি ফিরছিলাম। ফরিদাবাদ মাদ্রাসা রোডের কাছে আসা মাত্রই তিন ছিনতাইকারী আমাদের ছুরি ঠেকিয়ে টাকা-পয়সা নেওয়ার চেষ্টা করে।" বাবুল ও মামুন শ্যামবাজার আদর্শ বাণিজ্যালয় ভাণ্ডারের মালিক। সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘটনা দেখে টহল পুলিশ সেখানে গেলে তাদের সঙ্গে ছিনতাইকারীদের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে এক ছিনতাইকারী কনস্টেবল আব্দুল আলীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।" তিনি বলেন, "অপর দুই ছিনতাইকারীও পালানোর সময় পুলিশকে লক্ষ করে গুলি ছুড়তে থাকে। তখন পুলিশও পাল্টা গুলি চালায়।" দুই পক্ষের গোলাগুলিতে রোমানের গায়ে গুলি লাগে। প্রথমে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং পরে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। পঙ্গু হাসপাতালে নেওয়ার পর রোমানের মৃত্যু হয় বলে পুলিশ জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/জিএমএ/এমআই/১৩০০ ঘ.