জামালপুর, আগস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের বৃহত্তম ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানায় তিন দিন পর উৎপাদন আবার শুরু হয়েছে।
যান্ত্রিক ক্রটির কারণে এ কারখানায় সার উৎপাদন বন্ধ হয়ে যায়।
যমুনা সারকারখানার প্রধান নিরাপত্তা কর্মকর্তা মোফাজ্জল হোসেন সাংবাদিকদের জানান, প্রকৌশলীরা ত্র"টি সারানোর পর বুধবার রাত ১১টা থেকে উৎপাদন পুরোপুরি শুরু হয়েছে।
এ কারখানার সার উৎপাদন ক্ষমতা দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন।
অ্যামোনিয়া প্ল্যান্টের ব্যানফিল সেকশনের রি-বয়লার টিউবের লিকেজ হওয়ায় উৎপাদন ব্যাহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১৪৫ ঘ.
bdnews24