২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বালু শ্রমিকের জবাই করা লাশ উদ্ধার

গাজীপুরের কালীগঞ্জের বালিগাঁও এলাকায় মঙ্গলবার গভীর রাতে এক বালু শ্রমিক খুন হয়েছেন। নিহত আনোয়ার হোসেন (৪৫) বালিগাঁও এলাকার আহামদ আলীর ছেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2009, 03:31 PM

Updated : 26 Aug 2022, 11:53 AM

গাজীপুর, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুরের কালীগঞ্জের বালিগাঁও এলাকায় মঙ্গলবার গভীর রাতে এক বালু শ্রমিক খুন হয়েছেন। নিহত আনোয়ার হোসেন (৪৫) বালিগাঁও এলাকার আহামদ আলীর ছেলে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল জানান, রাত আড়াইটার দিকে বাড়ির পাশের একটি তালগাছের নিচ থেকে আনোয়ারের জবাই করা লাশ উদ্ধার করা হয়। ওসি বলেন, বাড়ির সীমানা নিয়ে আনোয়ার হোসেনের সঙ্গে তার ভাইপো তমিজউদ্দিনের দীর্ঘদিনের বিরোধ ছিল। এ ঘটনায় তমিজের বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়রিও (জিডি) রয়েছে। এ বিরোধের জের ধরেই খুনের ঘটনা ঘটে থাকতে পারে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১২৮ ঘ.