২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সাড়ে ছয়শ' বস্তা সার আটক

চট্টগ্রামে কর্ণফুলীর বাদলপুর এলাকায় মঙ্গলবার অভিযান চালিয়ে সাড়ে ছয়শ' বস্তা টিএসপি সার উদ্ধার করেছে কোস্টগার্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2009, 05:29 PM

Updated : 26 Aug 2022, 11:53 AM

চট্টগ্রাম, আগস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে কর্ণফুলীর বাদলপুর এলাকায় মঙ্গলবার অভিযান চালিয়ে সাড়ে ছয়শ' বস্তা টিএসপি সার উদ্ধার করেছে কোস্টগার্ড। কোস্টগার্ডের লেফটেন্যান্ট কমান্ডার আশরাফুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১১টার দিকে একটি ট্রাকে সার তোলার সময় ওই অভিযান চালানো হয়। এ সময় বৈধ কাগজপত্রবিহীন ৩০ বস্তা টিএসপি সার পাওয়া যায়। এরপর পাশের দুটি গুদামে অভিযান চালিয়ে আরও ৬২০ বস্তা একই সার উদ্ধার করা হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে ট্রাকের চালক ও গুদামের লোকজন পালিয়ে যায় বলে জানান ওই কর্মকর্তা। আশরাফুল আলম জানান, পাচারের উদ্দেশ্যেই এসব সার গুদামে মজুদ করে রাখা হয়েছিল। এর আনুমানিক দাম ১৫ লাখ টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এএল/এসকে/২৩৪০ঘ.