২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার্চিল ও তার ওয়্যার ক্যাবিনেটের অজানা বিষয় নিয়ে লন্ডনে প্রদর্শনী

দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর ৭০ তম বার্ষিকী উপলক্ষে আগামী ২৭ আগস্ট থেকে সেন্ট্রাল লন্ডনের চার্চিল মিউজিয়াম অ্যান্ড ক্যাবিনেট ওয়ার রুমস-এ 'আন্ডারকাভার: লাইফ ইন চার্চিলস বাঙ্কার' শীর্ষক এক প্রদর্শনী শুরু হচ্ছে। বছরব্যাপী এ প্রদর্শনীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার উইনস্টন চার্চিল ও তার ওয়ার ক্যাবিনেটের সঙ্গে সংশ্লিষ্টদের নানা কাহিনী তুলে ধরা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2009, 07:21 PM

Updated : 26 Aug 2022, 11:52 AM

সৈয়দ নাহাস পাশা, লন্ডন থেকে লন্ডন, আগস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর ৭০ তম বার্ষিকী উপলক্ষে আগামী ২৭ আগস্ট থেকে সেন্ট্রাল লন্ডনের চার্চিল মিউজিয়াম অ্যান্ড ক্যাবিনেট ওয়ার রুমস-এ 'আন্ডারকাভার: লাইফ ইন চার্চিলস বাঙ্কার' শীর্ষক এক প্রদর্শনী শুরু হচ্ছে। বছরব্যাপী এ প্রদর্শনীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার উইনস্টন চার্চিল ও তার ওয়ার ক্যাবিনেটের সঙ্গে সংশ্লিষ্টদের নানা কাহিনী তুলে ধরা হবে। ভূগর্ভস্থ কমপ্লেক্স 'ক্যাবিনেট ওয়ার রুমস' ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চার্চিলের প্রশাসনের কেন্দ্রবিন্দু। জার্মানির পোল্যান্ড আক্রমণ ও ব্রিটেনের যুদ্ধ ঘোষণার মাত্র এক সপ্তাহ আগে ১৯৩৯ সালের ২৭ আগস্ট এই কমপ্লেক্সে কর্মকাণ্ড শুরু হয়। এটি সাময়িক সময়ের জন্য করা হলেও পরবর্তী ছয় বছর চার্চিলের প্রশাসন এবং তার সামরিক বাহিনীর মূল কেন্দ্রস্থল ছিলো। এখান থেকেই যুদ্ধের সব পরিকল্পনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়া হয়। এ প্রদর্শনীতে চার্চিলের অপ্রকাশিত চিঠি,ওই যুদ্ধের সময় ওয়াররুম থেকে দেওয়া তার গুরুত্বপূর্ন ভাষণের টেক্সট, ওয়ার কেবিনেটের বৈঠকের নোট যা নিয়মবহির্ভূতভাবে রাখতেন এসিস্ট্যান্ট সেক্রেটারি লরেন্স বারগিস- এমন অজানা অনেক বিষয় স্থান পাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচএ/২৩৫৫ ঘ.