২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে প্রতিপক্ষের হামলায় একজন নিহত

পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় সোমবার দুপুরে এক মুদি দোকানিকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। তাকে রক্ষা করতে গেলে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2009, 10:30 AM

Updated : 26 Aug 2022, 11:52 AM

সিরাজগঞ্জ, আগস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় সোমবার দুপুরে এক মুদি দোকানিকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। তাকে রক্ষা করতে গেলে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। নিহতের নাম আক্কাস আলী (৫৫)। তার বাড়ি উপজেলার আগনুকালিয়া গ্রামে। ঘটনাস্থল থেকে শাহজাদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আফজাল হোসেন জানান, আগনুকালিয়া গ্রামের মুদি দোকানি আক্কাস প্রতিবেশি সামাদের কাছে পাওনা ৮০ টাকা চাইতে যান। সামাদ সে টাকা দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সামাদ ও তার বাড়ির লোকজন আক্কাসকে পিটিয়ে জখম করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসআই জানান, সামাদের লোকজনের হামলায় আহত হন আক্কাসের ভাতিজা মতিন (২২), হাবিবুর (২২) এবং চাচাতো ভাই আবুল কাশেমসহ (৪০) অন্তত ১০ জন। তাদের স্থানীয় চিকিৎসা কেন্দ্রের চিকিৎসা দেওয়া হয়েছে। এলাকাবাসীর কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনা মামলা হয়েছে। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে এসআই আফজাল জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৪৩ ঘ.