২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষ্যে এনএনআই'র কর্মশালা

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষ্যে গত ৫ আগস্ট রাজধানীতে নেসলে নিউট্রিশন ইন্সটিটিউট (এনএনআই) 'ব্রেস্ট ফিডিং-দ্য গোল্ড স্ট্যান্ডার্ড' শীর্ষক এ কর্মশালার আয়োজন করে। অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী বলেন, শিশুর রোগ প্রতিরোধ ও প্রতিরক্ষা ব্যবস্থা এবং মায়ের দ্রুত আরোগ্যের ক্ষেত্রে বুকের দুধ পান করানোর গুরুত্ব তুলে ধরতে এ ধরনের কর্মশালা খুবই কার্যকর ভিত্তি হিসেবে কাজ করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2009, 06:49 PM

Updated : 26 Aug 2022, 11:52 AM

ঢাকা, আগস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষ্যে গত ৫ আগস্ট রাজধানীতে নেসলে নিউট্রিশন ইন্সটিটিউট (এনএনআই) 'ব্রেস্ট ফিডিং-দ্য গোল্ড স্ট্যান্ডার্ড' শীর্ষক এ কর্মশালার আয়োজন করে। অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী বলেন, শিশুর রোগ প্রতিরোধ ও প্রতিরক্ষা ব্যবস্থা এবং মায়ের দ্রুত আরোগ্যের ক্ষেত্রে বুকের দুধ পান করানোর গুরুত্ব তুলে ধরতে এ ধরনের কর্মশালা খুবই কার্যকর ভিত্তি হিসেবে কাজ করবে। অনুষ্ঠানের বিশেষ অতিথি রেড ক্রিসেন্টের চেয়ারম্যান সাংসদ এম এস আকবর নবজাতকের শারীরিক ও মানসিক বিকাশের ক্ষেত্রে বুকের দুধ পান করানোর গুরুত্ব নিয়ে আলোচনা করেন। অন্যান্যের মধ্যে ভিয়েনা বিশ্ববিদ্যালয়ের পেডিয়্যাট্রিকস বিভাগের অধ্যাপক ফার্ডিন্যান্ড হাশকে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মহাপরিচালক অধ্যাপক শাহ মনির হোসেন, ঢাকা শিশু হাসপাতালের পেডিয়াট্রিকস মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক মনজুর হোসেন এবং শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক সিরাজুল ইসলাম আলোচনায় অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এইচএ/২৩৫৭ ঘ.