চট্টগ্রাম, আগস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান জানিয়েছেন, তৈরি পোশাক শিল্পে ট্রেড ইউনিয়ন চালুর জন্য সরকারের কাছে সুপারিশ করা হয়েছে। গার্মেন্টস শিল্পে ট্রেড ইউনিয়ন চালুর তাগিদ দিয়ে তিনি বলেন, এটি করা না হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
রোববার সকালে বন্দরনগরীতে চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মন্ত্রী এ কথা বলেন।
দীর্ঘদিন শ্রমিক রাজনীতির সঙ্গে যুক্ত শাজাহান খান গত ৩১ জুলাই মন্ত্রী হওয়ার আগ পর্যন্ত শ্রম মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন।
বন্দর ভবনের বোর্ড রুমে অুনষ্ঠিত এ বৈঠকে নৌ-পরিবহন মন্ত্রী বলেন, 'ট্রেড ইউনিয়ন নিয়ে ভীতির সৃষ্টি হয়েছে নেতিবাচক প্রচারণার কারণে। শিল্পের ক্ষেত্রে এটি মোটেও খারাপ কিছু নয়। ট্রেড ইউনিয়ন থাকতে হবে- তা না হলে শ্রমিকদের কথা কে বলবে?'
তিনি বলেন, 'গার্মেন্টস শিল্পেও ট্রেড ইউনিয়ন দিতে হবে। শ্রম মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির একটি প্রতিবেদনে গার্মেন্টস শিল্পেও ট্রেড ইউনিয়ন চালু করার সুপারিশ করা হয়েছে।'
প্রধানমন্ত্রী প্রতিবেদনটি গ্রহণ করে এ সংক্রান্ত সুপারিশ বাস্তবায়নের জন্য সারসংক্ষেপ তৈরি করতে বলেছেন বলে মন্ত্রী জানান।
মন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে তৈরি পোষাক মালিকদের সংগঠন বিজিএমইএ'র প্রথম সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরী গার্মেন্টস শিল্পে জ্বালাও পোড়াও ভাংচুরের কথা উল্লেখ করে শ্রমিক রাজনীতি বা ট্রেড ইউনিয়নের বিরোধিতা করেন।
মন্ত্রী এর জবাবে বলেন, 'ট্রেড ইউনিয়ন থাকবে কারখানায় কাজ বন্ধ না হওয়ার জন্য। আলোচনার পথ খোলা না রাখলে অপ্রীতিকর ঘটনা বাড়তেই থাকবে। এজন্য ট্রেড ইউনিয়নকে ঢালাওভাবে দোষারোপ করা উচিত নয়।"
সা
bdnews24