২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাধ্যমিকে গণিত শিক্ষার মানোন্নয়নে কমিটি গঠন

দেশের মাধ্যমিক স্তরে গণিত শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক মোঃ তাজুল ইসলামের নেতৃত্বে ১০ সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2009, 12:26 PM

Updated : 26 Aug 2022, 11:52 AM

ঢাকা, আগস্ট ০৯(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের মাধ্যমিক স্তরে গণিত শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক মোঃ তাজুল ইসলামের নেতৃত্বে ১০ সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। রোববার শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। কমিটিকে মাধ্যমিক স্তরের শিক্ষা ব্যবস্থা ও গণিত শিক্ষার মান পর্যালোচনা করে গণিত শিক্ষার সার্বিক মানোন্নয়নে বর্তমান ও ভবিষ্যত কর্মপরিকল্পনা প্রণয়ন এবং প্রস্তাবিত গণিত শিক্ষার জাতীয় একাডেমী প্রতিষ্ঠার রূপরেখা সম্পর্কে সুপারিশ পেশ করতে বলা হয়েছে। এছাড়া কমিটি গণিত শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম পর্যালোচনা ও দুর্বলতা চিহ্নিত করে এর মানোন্নয়নে সুপারিশ দেবে। আগামী দু'মাসের মধ্যে কমিটিকে শিক্ষা মন্ত্রণালয়ে সুপারিশ জমা দিতে বলা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন অতিরিক্ত শিক্ষা সচিব (উন্নয়ন), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, টিচার্স কোয়ালিটি ইমপ্র"ভমেন্ট ইন সেকেন্ডারি এডুকেশন (টিকিউআই-সেপ) প্রকল্পের প্রকল্প পরিচালক, সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার লিও, সিটি কলেজের গণিতের অধ্যাপক মোঃ আনোয়ার হোসেন, গণিত অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক মুনির হাসান, ঢাকা টিচার্স ট্রেনিং কলেজের প্রভাষক (গণিত) রাজিয়া বেগম, উদয়ন স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক (গণিত) রতন কান্তি মন্ডল। সদস্য সচিব হিসেবে রয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এইচএ/১৮৩৪ ঘ.