চট্টগ্রাম, আগস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরের বিভিন্ন শুল্ক কমানোর আশ্বাস দিয়েছেন নৌ পরিবহণমন্ত্রী শাজাহান খান।
চট্টগ্রাম বন্দর ভবনের বোর্ড রুমে রোববার সকালে বন্দর ব্যবহারকারীদের সঙ্গে এক বৈঠকে তিনি এ আশ্বাস দেন।
নৌমন্ত্রী বলেন, "বন্দরের বিভিন্ন ধরনের ট্যারিফ ও চার্জ ২১ বছর পরে একবারে তিনশ' গুণ বাড়ানো ঠিক হয়নি। ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে যৌক্তিকভাবে এগুলো কমানো হবে।"
১৯৮৬ সালে বন্দরের ট্যারিফ ও চার্জ নির্ধারণ করা হয়। এরপর বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তা বাড়ানো হয়।
বন্দর থেকে পণ্য ও মালামাল চুরি রোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়ে শাহাজাহান খান বলেন, "প্রয়োজনে নতুন করে নিরাপত্তা কর্মী নিয়োগ দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।"
বন্দরে ২০০ সেনা সদস্য থাকলেও সা
bdnews24