২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসবাদ প্রতিটি রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য হুমকি: টোমার

সন্ত্রাসবাদ বিশ্বের প্রতিটি রাষ্ট্রের স্থিতি ও আর্থনৈতিক স্থিতিশীলতার জন্য বিশেষ হুমকি বলে মন্তব্য করেছেন ভারতীয় ডেপুটি হাই কমিশনার মুক্তা দত্ত টোমার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2009, 04:42 PM

Updated : 26 Aug 2022, 11:52 AM

চাঁদপুর, আগস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সন্ত্রাসবাদ বিশ্বের প্রতিটি রাষ্ট্রের স্থিতি ও আর্থনৈতিক স্থিতিশীলতার জন্য বিশেষ হুমকি বলে মন্তব্য করেছেন ভারতীয় ডেপুটি হাই কমিশনার মুক্তা দত্ত টোমার। তিনি বলেন, "সন্ত্রাসবাদ মোকাবেলায় আমরা একযোগে কাজ করব।" শনিবার বিকেলে চাঁদপুরে বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি চাঁদপুর জেলা শাখার অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে টোমার এ কথা বলেন। ভারতীয় দূতাবাস প্রতিদিন ১৫ শ' বাংলাদেশিকে ভিসা দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, "ভারত প্রতিবছর বাংলাদেশের একশ' ছাত্রকে বৃত্তি দেয়। মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য বিশেষ বৃত্তির ব্যবস্থা করেছে গত বছর থেকে।" আগামীতে এ বৃত্তি প্রদান অব্যাহত রাখার প্রতিশ্র"তি ব্যক্ত করেন তিনি। অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ায় ভারতের জনগণের পক্ষ থেকে টোমার বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানান। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সমিতির জেলার শাখার সভাপতি এম এ ওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী, সাধারণ সম্পাদক সুবীর কুশারী, মোজাফ্ফর আহমেদ পল্টু, কবি আসাদ চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগঠনের যুগ্ম সম্পাদক ফাল্গুনী হামিদ প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২৪৬ ঘ.