নাটোর, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মোন্তাজ আলীকে (৫১) পুলিশ গ্রেপ্তার করেছে।
রাজশাহী সিটি করপোরেশনের কাপাসিয়া গ্রামে মোন্তাজের শ্বশুর বাড়ি থেকে মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি নাটোরের বাগাতিপাড়া উপজেলার চকগোয়াস গ্রামের কফিল উদ্দিনের ছেলে।
নাটোর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক জিয়াউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নারী অপহরণের দায়ে দশ বছর আগে নাটোরের আদালতে মোন্তাজ আলীর যাবজ্জীবন কারাদণ্ড হয়। রাত ১১টার দিকে গ্রেপ্তার করে তাকে নাটোর নিয়ে আসা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/২৩৩০ ঘ.
bdnews24