২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরার হিজলদি সীমান্তে ৬ বাংলাদেশী আটক

সাতক্ষীরার কলারোয়া উপজেলার হিজলদি সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারত থেকে আসা ছয় বাংলাদেশীকে সোমবার আটক করেছে বাংলাদেশ রাইফেলস (বিডিআর)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2009, 06:10 PM

Updated : 26 Aug 2022, 11:50 AM

সাতক্ষীরা, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার কলারোয়া উপজেলার হিজলদি সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারত থেকে আসা ছয় বাংলাদেশীকে সোমবার আটক করেছে বাংলাদেশ রাইফেলস (বিডিআর)। এরা হলেন- খুলনার ডুমুরিয়া উপজেলার কৃষ্ণপুর গ্রামের রাজু রায় (২৪), কুলতি গ্রামের রবিন মণ্ডল (৪০), যশোরের ঝিকরগাছা উপজেলার জগনান্দকাটি গ্রামের আমিনুল ইসলাম (৩০), তার স্ত্রী মাহফুজা আক্তার (২০), সাতক্ষীরার কলারোয়া উপজেলার হিজলদি গ্রামের রেজাউল করিম (৩৫) এবং একই গ্রামের সফিকুল ইসলাম (২৮)। বিডিআর ৪১ রাইফেলস ব্যাটালিয়নের উপ-সহকারী পরিচালক (ডিএডি) মাহবুবুর রশিদ জানান, কিছুদিন আগে যাওয়া এসব বাংলাদেশী ভোররাতে কলারোয়ার হিজলদি সীমান্ত পেরিয়ে অবৈধভাবে আবার দেশে প্রবেশ করলে বিডিআর টহল দল আটক করে। তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দিয়ে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৩০ ঘ.