চুয়াডাঙ্গা, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চুয়াডাঙ্গা সদর উপজেলার সরিষাডাঙ্গা গ্রামে রোববার রাতে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, রাত সাড়ে ৮টার দিকে চাঁদার জন্য ওই গ্রামে গেলে লোকজন তাকে আটক করে পিটুনি দেয়। তার কাছে দুটি গুলিসহ একটি শাটার গান পাওয়া গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঝিনাইদহ প্রতিনিধি জানান, নিহতের নাম- নিজাম ( ৩৫ )। তিনি জেলার আলমডাঙ্গা উপজেলার জোড়াগাছা গ্রামের রহিম বকসের ছেলে।
চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে রাতেই পুিলশ নিজামের লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদরে নিয়ে আসে।
নিজামের বিরুদ্ধে বিভিন্ন থানায় চারটি হত্যাসহ নয়টি মামলা রয়েছে বলে এএসপি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৫৬ ঘ.
bdnews24