২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে বাজারে আগুন, ১১টি দোকান পুড়ে গেছে

কিশোরগঞ্জের তাড়াইল বাজারে সোমবার সকালে আগুন লেগে ১১টি দোকান পুড়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৬টার দিকে সংগ্রাম সরকারের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত। এরপর দ্রুত তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়লে ৮টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। আংশিক পুড়ে গেছে আরও তিনটি দোকান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2009, 10:18 AM

Updated : 26 Aug 2022, 11:50 AM

কিশোরগঞ্জ, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কিশোরগঞ্জের তাড়াইল বাজারে সোমবার সকালে আগুন লেগে ১১টি দোকান পুড়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৬টার দিকে সংগ্রাম সরকারের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত। এরপর দ্রুত তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়লে ৮টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। আংশিক পুড়ে গেছে আরও তিনটি দোকান। খবর পেয়ে কিশোরগঞ্জ জেলা সদর থেকে দমকল বাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনগণের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতষ্ঠানের মধ্যে রয়েছে জুয়েলারি, কনফেকশনারি, ওষুধ, সেলুন ও ফলের দোকান। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আতিকুর রহমান জানান, প্রাথমিক হিসেবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৬২৫ ঘ.