২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় সাত 'রাজাকার'র বিরুদ্ধে মামলা

মুক্তিযুদ্ধ চলাকালে বাবা ও অপর এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগে সাতক্ষীরায় রোববার সাত 'রাজাকার'র বিরুদ্ধে মামলা করেছেন এক ব্যক্তি। মুক্তিযুদ্ধের সময় হত্যা অভিযোগে করা আরেকটি মামলায় শনিবার ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2009, 02:58 PM

Updated : 26 Aug 2022, 11:50 AM

সাতক্ষীরা, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুক্তিযুদ্ধ চলাকালে বাবা ও অপর এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগে সাতক্ষীরায় রোববার সাত 'রাজাকার'র বিরুদ্ধে মামলা করেছেন এক ব্যক্তি। মুক্তিযুদ্ধের সময় হত্যা অভিযোগে করা আরেকটি মামলায় শনিবার ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাতক্ষীরার বিচার বিভাগীয় হাকিমের আদালতে রোববার মামলাটি করেন আশাশুনি উপজেলার শ্রীকলস গ্রামের শহীদ আব্দুল হাকিম সরদারের ছেলে আব্দুর রশিদ। হাকিম এম এ সাঈদ মামলাটিকে এজাহার হিসেবে গণ্য করে আইনগত ব্যবস্থা নিতে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন। মামলার আসামিরা হলেন- উপজেলার শ্রীকলস গ্রামের আছিরউদ্দীন সরদারের ছেলে গোলাম মোস্তফা, তুয়ারডাঙ্গা গ্রামের দেছের উদ্দীনের ছেলে নাসির উদ্দীন, কাপসন্ডা গ্রামের জহির উদ্দীন সানার ছেলে সাহাজুদ্দীন সানা, নোয়াপাড়া গ্রামের তফিলউদ্দীন ঢালীর ছেলে আব্দুল হাকিম ঢালী, হাজিপুর গ্রামের মিনাজ উদ্দীন সরদারের ছেলে আব্দুস সামাদ, বামনডাঙ্গা গ্রামের আক্কেল সানার ছেলে আরশাদ আলী সানা ও কাঁকবসিয়া গ্রামের মোকছেদ আলীর ছেলে ইলাহী বকস্। আব্দুর রশিদ অভিযোগ করেন, ১৯৭১ সালের ১৪ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে আশাশুনি বাজার ও অফিস পাড়ায় হানা দিয়ে আসামিরা তার চাচা বেলায়েত সরদার এবং বাবা আব্দুল হাকিম সরদারকে ধরে নিয়ে যায় রাজাকার ক্যাম্পে। রাত ১০টার দিকে তাদের অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। পরদিন সকালে ওই এলাকার মরিচ্চাপ নদী থেকে তার বাবা এবং উপজেলার সাদিয়া গ্রামের বিমল মাস্টারের লাশ উদ্ধার করা হয়। গুলিবিদ্ধ অবস্থায় জীবিত উদ্ধার করা হয় তার চাচা বেলায়েতকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০৯ ঘ.