ঢাকা, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ছয় জেলায় পরিবহণ ধর্মঘট রোববার দ্বিতীয় দিনের মতো চলছে। ফলে ওই অঞ্চলের সড়ক যোগাযোগ প্রায় অচল হয়ে পড়েছে। দুর্ভোগে পড়েছে যাত্রীরা।
সড়ক ও মহাসড়কে নসিমন, রহিমন, আলগামন, আলম সাধুসহ শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, মাগুরা, ঝিনাইদহ ও রাজবাড়ি জেলায় শনিবার থেকে অনির্দিষ্টকালের এ ধর্মঘট শুরু হয়।
ছয় জেলার বাস-মিনিবাস মালিক সমিতি, মালিক গ্র"প, বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন ও সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন এ ধর্মঘট ডেকেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর জেলা প্রতিনিধিরা জানিয়েছেন, শনিবারের মতো রোববারও কোনও বাস চলছে না। বাস, মিনিবাস, ট্রাক, মাইক্রোবাসসহ ভাড়ায় চালিত সব ধরনের গাড়ি চলাচল বন্ধ রয়েছে। এ ছয় জেলার ওপর দিয়ে চলাচলকারী খুলনা বিভাগের অন্যসব জেলার দূরপাল
bdnews24