২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে অপহরণের ছয় দিন পর যুবক উদ্ধার

অপহরণের ছয় দিনের মাথায় এক যুবককে উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় তিন মহিলা অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। এরা প্রেমের ফাঁদ পেতে যুবকদের লোভ দেখিয়ে অপহরণ করত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2009, 07:16 PM

Updated : 26 Aug 2022, 11:49 AM

ঢাকা, আগষ্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপহরণের ছয় দিনের মাথায় এক যুবককে উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় তিন মহিলা অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। এরা প্রেমের ফাঁদ পেতে যুবকদের লোভ দেখিয়ে অপহরণ করত। ডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৭ জুলাই বেলা ১০টার দিকে মিজানুর রহমানকে ঢাকা থেকে অপহরণ করে পৌনে তিন লাখ টাকা মুক্তিপণ দাবী করা হয়। রমনা থানায় মামলা দায়েরের পর মহানগর গোয়েন্দা পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করে। ডিবির একটি টিম বৃহস্পতিবার বিকালে মিরপুরের পাইকপাড়ার ১৫৩ নম্বর বাসায় অভিযান চালিয়ে মিজানুরকে উদ্ধার করে। এ সময় তিন অপহরণকারী কুলসুম (২০), নাজমা (২৮) ও ঝরনা খাতুন (৩০)কে গ্রেপ্তার করা হয়। মহানগর গোয়েন্দা পুলিশের সহকারি কমিশনার রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই অপহরণকারী দলে রয়েছে পাঁচ পুরুষ ও তিন মহিলা। মহিলা সদস্যরা মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের ফাঁদ পেতে ছেলেদের বাসায় ডেকে এনে তাদের আটকে রেখে মুক্তিপণ আদায় করতো। দলের পুরুষ সদস্যদের গ্রেপ্তার অভিযান চলছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এইচএ/২৩৫৬ঘ.