২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নূরু মিয়া গোল্ডকাপ জিতেছে ফরিদপুর জেলা দল

ফরিদপুরের নূরু মিয়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে ফরিদপুর জেলা দল। বৃহস্পতিবার জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে ফরিদপুর জেলা ৩-০ গোলে হারায় ঢাকা জেলাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2009, 07:10 PM

Updated : 26 Aug 2022, 11:49 AM

ফরিদপুর, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরের নূরু মিয়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে ফরিদপুর জেলা দল। বৃহস্পতিবার জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে ফরিদপুর জেলা ৩-০ গোলে হারায় ঢাকা জেলাকে। বিজয়ী দলের পক্ষে তপু, নাসির ও নাইজেরিয়ান ফরোয়ার্ড রাফায়েল গোল করেন। খেলার ৮ মিনিটে নাসিরের গোলে এগিয়ে যায় ফরিদপুর জেলা দল। দ্বিতীয়ার্ধের ১৮ মিনিটে তপু ও ৪১ মিনিটে রাফায়েল বাকি গোল দু'টি করেন। খেলা শেষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন পুরস্কার বিতরণ করেন। চ্যাম্পিয়ন ফরিদপুর জেলা দল ট্রফি এবং ৫ লাখ টাকা আর রানার্স-আপ ঢাকা জেলা দলকে ট্রফি ও ২ লাখ টাকা অর্থ পুরস্কার দেয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/২৩৫৫ঘ.