২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরাই বিচারিক দায়িত্ব পালন করবেন: আইনমন্ত্রী

মাজদার হোসেন মামলার নির্দেশনার সঙ্গে বিরোধ হয় এমন কোনও ক্ষমতা নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দেওয়া হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2009, 03:23 PM

Updated : 26 Aug 2022, 11:49 AM

ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাজদার হোসেন মামলার নির্দেশনার সঙ্গে বিরোধ হয় এমন কোনও ক্ষমতা নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দেওয়া হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। তিনি বলেন, "জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরাই বিচারিক দায়িত্ব পালন করবেন। সেখানে অন্য কাউকে বিচারিক ক্ষমতা দেওয়ার সুযোগ নেই।" বৃহস্পতিবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সম্মেলনের তৃতীয় দিনের পঞ্চম অধিবেশন শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। শফিক আহমেদ বলেন, "ডিসিরা কিছু ক্ষমতা চেয়েছেন। কিন্তু মোবাইল কোর্ট পরিচালনাসহ ৮০ টি আইনের আওতায় তারা ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। আর এটা করতেই দিনের ৮ ঘন্টার বেশি সময় চলে যাবে। অন্য ক্ষমতা নিয়ে তা তাদের প্রয়োগের সময় কোথায়?।" আইন-শৃংঙ্খলা রক্ষায় জেলা প্রশাসকদের আরও ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, "আইন-শৃংঙ্খলা রক্ষায় যা যা করণীয় আইনের মধ্যে থেকে তাদের তাই করার কথা বলেছি।" বিডনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এএনএস/এসকে/২১২০ঘ.