২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাদ্যে বিষক্রিয়ায় সাভারে ছয়শ' শ্রমিক অসুস্থ

সাভারের ডেন্ডাবর এলাকার একটি তৈরি পোশাক কারখানার প্রায় ছয়শ' শ্রমিক বৃহস্পতিবার সকালে খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েছেন। পুলিশ ও স্থানীয়দের সহায়তায় তাদের সাভার ও ধামরাইয়ের বিভিন্ন ক্লিনিক এবং হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2009, 12:23 PM

Updated : 26 Aug 2022, 11:49 AM

সাভার, ৩০ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাভারের ডেন্ডাবর এলাকার একটি তৈরি পোশাক কারখানার প্রায় ছয়শ' শ্রমিক বৃহস্পতিবার সকালে খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েছেন। পুলিশ ও স্থানীয়দের সহায়তায় তাদের সাভার ও ধামরাইয়ের বিভিন্ন ক্লিনিক এবং হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানান, অসুস্থ শ্রমিকরা পাতলা পায়খানার সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের স্যালাইনসহ প্রয়োজনী চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় বিশৃঙ্খলা হতে পারে এমন আশংকায় পিজিসিএল নামের পোশাক কারখানাটি বৃহস্পতিবারের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সাভার থানা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শফিউদ্দিন সরকার অসুস্থদের দেখতে স্থানীয় হাবিব ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যান। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, "প্রাথমিকভাবে আমরা ধারণা করছি শ্রমিকরা খাদ্যে বিষক্রিয়ায় (ফুড পয়জনিং) আক্রান্ত হয়েছে।" অসুস্থদের যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে। খাবারের উপকরণের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হবে বলে ডা. শফিউদ্দিন জানান। সাভারের হাবিব ক্লিনিক অ্যান্ড ডায়াগনষ্টিক সেন্টার এবং নয়ারহাটের গণস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন সোহাগ, নজরুল, কামাল, লাইজু, হাসিনা, জুলিসহ বেশ কয়েকজন শ্রমিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কারখানায় প্রায় ১৩শ' শ্রমিক কাজ করেন। বুধবার দুপুরে তারা ঠিকাদারি প্রতিষ্ঠানের সরবরাহ করা খাবার খেয়েছিলেন। খাবারের মধ্যে ছিল ভাত, মুরগির মাংস ও ডাল। বিকাল ৫ টায় কারখানা ছুটির পর যে যার বাড়ি চলে যান। রাতেই অনেকে অসুস্থতা বোধ করেন বলে তারা জানান। শ্রমিকরা জানান, বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে তারা কারখানায় আসেন। কাজ শুরু সময় কেউ কেউ কারখানার ভেতরে পানি পান করেন। পানি পানের ১৫/২০ মিনিটের মধ্যেই বেশ কয়েক জন শ্রমিক নিস্তেজ হয়ে মাটিতে ঢলে পড়েন। দ্রুত তাদের পাশবর্তী ক্লিনিকে নেওয়া হয়। সকাল ৯ টার মধ্যে কারখানার প্রায় ছয়শ' শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। এ দুটি হাসাপাতাল ছাড়াও সাভারের গণি হাসপাতাল, বংশাই ক্লিনিক ও ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও বেশ কিছু শ্রমিককে ভর্তি করা হয়েছে বলে তারা জানান। হাবিব ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. কাজল জানান, খাদ্যে বিষক্রিয়ায় শ্রমিকরা পাতলা পায়খানা করছেন। তাদের স্যালাইন দিয়ে রাখা হয়েছে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কারখানার ক্যান্টিন ম্যানেজার এবং শ্রমিক নেতা সাইদুর রহমান বিপ্লব দাবি করেন, অনেক শ্রমিক রাতেই অসুস্থ হয়ে পড়েন। তিনি বলেন, ধারণা করা হচ্ছে- মাংসের সঙ্গে কোন বিষাক্ত কিছু ছিল। যার কারণে শ্রমিকরা ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। পিজিসিএল'র ব্যবস্থাপক (প্রশাসন) আরিফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বুধবার দুপুরে শ্রমিকদের সঙ্গে আমরাও একই খাবার খেয়েছি। কিন্তু আমরা তো অসুস্থ হয়নি।" কী কারণে শ্রমিকরা অসুস্থ হয়েছেন তা খতিয়ে দেখা হবে। শ্রমিকদের চিকিৎসার খরচ কারখানা কর্তৃপক্ষ দেবে বলে তিনি জানান। নাম প্রকাশে অনিচ্ছুক কারখানার একজন কর্মকর্তা জানান, খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান হাবিব ক্লিনিক অ্যান্ড ডায়াগনষ্টি সেন্টারের মালিক মো. জিন্নাহ স