সিলেট, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় বুধবার দুপুরে বিএসটিআই ও র্যাব ভেজালবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযান শেষে সিলেটের মুখ্য বিচারিক হাকিম আদালতে বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ২১টি মামলা করা হয়।
ওজনে কম দেওয়া, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করা, বিএসটিআই'র অনুমোদন ছাড়া ও নোংড়া পরিবেশে খাদ্য উৎপাদন এবং নকল কসমেটিকস্ বিক্রির অভিযোগে উপজেলার ভার্থখলা, কদমতলী ও স্টেশন রোডে এ মামলাগুলো করা হয়েছে।
এ ছাড়া বিপুল পরিমাণ মেয়াদউত্তীর্ণ বিস্কুট, কসমেটিকস্ সামগ্রী, দাঁড়িপাল্লা ও সীলবিহীন বাটখারা জব্দ করা হয়।
যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা হয়েছে সেগুলো হল- ভার্থখলা ও স্টেশন রোড এলাকার ফাহিম এণ্ড সানি স্টোর, প্রান্তিক হোটেল, ময়ূর সোপ, সিদ্দিক স্টোর, শফিক স্টোর, ময়না পোল্ট্রি ফার্ম, মখলিস স্টোর, জানসাত স্টোর, হোটেল আকদ্দস, আলমগীর স্টোর, নাহিদ আরা বেগম স্টোর, ইরান মাংসের দোকান, খান এণ্ড ব্রাদার্স, জাহেদ স্টোর, সাজন এণ্ড ব্রাদার্স ও ইকরাম মাছের দোকান।
কদমতলী এলাকার মুয়াজ ভেরাইটিজ স্টোর, হুমায়রা স্টোর, মা ডিপার্টমেন্টাল স্টোর, রুবেল ডিপার্টমেন্টাল স্টোর ও নিজাম ডিপার্টমেন্টাল স্টোর।
বিএসটিআই-এর সিলেট অঞ্চলের উপ-পরিচালক প্রকৌশলী মো. রেজাউল করিম ও র্যাব-৯ এর সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট মো. সারওয়ার হোসেন অভিযানের নেতৃত্ব দেন।
মো. রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেণ, ভেজাল পণ্য সামগ্রী বিক্রির দায়ে ভার্থখলা কদমতলী এলাকায় ২১টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সিলেট মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১২৪ ঘ.
bdnews24