ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাগরে লঘুচাপের কারণে সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত বহাল রেখেছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার সকালে অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, মৌসুমী বায়ুপ্রবাহ প্রবল হওয়ায় উত্তর বঙ্গোপসাগর এর সংলগ্ন উপকূল এলাকায় লঘুচাপের সৃষ্টি হয়েছে।
এর প্রভাবে ঝড়ো হাওয়া বইতে পারে জানিয়ে চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত দেখিয়ে যেতে বলেছে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে।
মৌসুমী বায়ুর প্রবাহের সঙ্গে লঘুচাপের সম্মিলন হয়ে মঙ্গলবার ঢাকাসহ দেশের মধ্যাঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত হয়। রাজধানীতে একদিনেই ৩৩৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়, যা গত অর্ধশতকে দ্বিতীয় সর্বোচ্চ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এমআই/১৪৫০ ঘ.
bdnews24