২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আহমদ ছফার অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত

প্রয়াত লেখক-বুদ্ধিজীবী আহমদ ছফার ৮ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে মঙ্গলবার। এ উপলক্ষে বিভিন্ন সংগঠন নানা অনুষ্ঠানের আয়োজন করে। 'সুলতান ছফা পাঠশালা'র শিক্ষার্থীরা সকালে আহমদ ছফার কবর জিয়ারত করে। দুপুরে পাঠশালায় শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়। এছাড়া বিকেলে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। আহমদ ছফার ভ্রাতুষ্পুত্র নূরুল আনোয়ার লিখিত ধারাবাহিক জীবনী 'ছফামৃত' পড়ার জন্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের 'আর্টস' পাতায় ক্লিক করুন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2009, 02:19 PM

Updated : 26 Aug 2022, 11:48 AM

ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রয়াত লেখক-বুদ্ধিজীবী আহমদ ছফার ৮ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে মঙ্গলবার। এ উপলক্ষে বিভিন্ন সংগঠন নানা অনুষ্ঠানের আয়োজন করে। 'সুলতান ছফা পাঠশালা'র শিক্ষার্থীরা সকালে আহমদ ছফার কবর জিয়ারত করে। দুপুরে পাঠশালায় শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়। এছাড়া বিকেলে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। ছফার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী শুক্রবার সকাল ১০ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইন্সিটিউট অডিটরিয়ামে 'আহমদ ছফা রাষ্ট্রসভা' এবং 'এশীয় শিল্প ও সংস্কৃতি সভা' এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে। ১৯৪৩ সালের ৩০ জুন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া গ্রামে জন্ম নেন ছফা। ২০০১ সালের ২৮ জুলাই ৫৮ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। ১৯৭২ সালে সেক্যুলার বুদ্ধিজীবী আহমদ শরীফ তার সম্পর্কে বলেছিলেন, "লাইফ ইজ এ ক