২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাওয়ায় বরযাত্রীবাহী ট্রলারে ডাকাতি, একজন গুলিবিদ্ধ

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া ফেরি ঘাটের কাছে পদ্মা নদীতে বরযাত্রী ট্রলারে ডাকাতি হয়েছে। ডাকাতদের হামলায় একজন গুলিবিদ্ধসহ ১০ বরযাত্রী আহত হয়েছেন। গুলিবিদ্ধ বাবনী আক্তারকে (১০) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2009, 01:01 PM

Updated : 26 Aug 2022, 11:48 AM

মুন্সীগঞ্জ, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া ফেরি ঘাটের কাছে পদ্মা নদীতে বরযাত্রী ট্রলারে ডাকাতি হয়েছে। ডাকাতদের হামলায় একজন গুলিবিদ্ধসহ ১০ বরযাত্রী আহত হয়েছেন। গুলিবিদ্ধ বাবনী আক্তারকে (১০) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বরের আত্মীয় অহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, লৌহজং উপজেলার কলমা গ্রামের আল আমিন মল্লিক মাদারীপুরের শিবচরের পশ্চিম কাঁচিকাটা গ্রামে বিয়ে করে বাড়ি ফিরছিলেন। ট্রলারে প্রায় একশ' বরযাত্রী ছিলেন বলে তিনি জানান। তিনি জানান, ৮/১০ জনের সশস্ত্র ডাকাত দল ট্রলার নিয়ে তাদের ট্রলারে হামলা চালায়। ডাকাতরা কয়েক রাউন্ড গুলিও ছোড়ে। ডাকাত দল ৫০টি মোবাইল ফোন সেট, ৩০ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১০ লাখ টাকার মাল লুট করে বলে অহিদ দাবি করেন। লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাটি লৌহজং থানা এলাকায় ঘটেনি। তাই এ ব্যাপারে তারা কোনো ব্যবস্থা নিতে পারছেন না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯০৯ ঘ.