২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'তিন উদ্দিন'র বিরুদ্ধে হাইকোর্টে যাচ্ছেন সাকা চৌধুরী

সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ, প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ, সাবেক সেনা প্রধান মইন উ আহমেদসহ ১২ জনকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে কাঠগড়ায় দাঁড় করানোর লক্ষ্য নিয়ে হাইকোর্টে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরী। (আরও তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2009, 11:41 AM

Updated : 26 Aug 2022, 11:49 AM

ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ, প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ, সাবেক সেনা প্রধান মইন উ আহমেদসহ ১২ জনকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে কাঠগড়ায় দাঁড় করানোর লক্ষ্য নিয়ে হাইকোর্টে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরী। তার উদ্দেশ্য, ওই ১২ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করতে আদালতই সরকারকে নির্দেশ দেবে। দুই সপ্তাহের মধ্যে হাইকোর্টে রিট আবেদন করা হবে জানিয়ে সাকা চৌধুরী বলেন, এক্ষেত্রে তার দল বিএনপিরও সায় আছে। মঙ্গলবার ধানমণ্ডিতে নিজের বাড়িতে এক সংবাদ সম্মেলনে সালাহউদ্দিন কাদের বলেন, "তিনটি গ্র"পে ১২ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলার সব প্রস্তুতি আমি শুরু করেছি। দুই সপ্তাহের মধ্যে হাইকোর্টে এই মামলা করা হবে। সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন, প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতায় অবস্থান করেছিলেন। এভাবে ক্ষমতা দখল করে রাখা সংবিধান ও আইনের দৃষ্টিতে গুরুতর অপরাধ।" তিনি বলেন, "আমরা হাইকোর্টে মামলা করছি এ জন্য যে, অভিযুক্তদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার বিষয়ে সরকারকে ব্যবস্থা নিতে হাইকোর্টের কাছে নির্দেশনা চাইব।" ২০০৮ সালের ৪ ডিসেম্বর দেওয়া বিচারপতি এ বি এম খায়রুল হকের একটি রায়ের সূত্র ধরে ১২ জনের বিরুদ্ধে অভিযোগ আনতে চাচ্ছেন সাকা চৌধুরী। তিনি বলেন, "একটি মামলার রায়ে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠান না করতে পারায় সংবিধান লঙ্ঘন হয়েছে বলে উলে