২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে মেয়াদোত্তীর্ণ ভারতীয় গুঁড়ো দুধ জব্দ, আটক ৩

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা সদর এবং খুলুমবাড়ি বাজার থেকে রোববার মেয়াদোত্তীর্ণ দুশ' প্যাকেট ভারতীয় গুঁড়ো দুধ উদ্ধার করেছে র‌্যাব। এসব মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধ ভারত থেকে চোরাইপথে এনে বিক্রি সঙ্গে জড়িত অভিযোগে খুলুমবাড়ি বাজার থেকে তিনজনকে আটক করা হয়েছে। এরা হলেন- বলাই কুণ্ডু, রতন কুণ্ডু ও নিমাই কুণ্ডু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2009, 12:15 PM

Updated : 26 Aug 2022, 11:48 AM

ঝিনাইদহ, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঝিনাইদহের শৈলকুপা উপজেলা সদর এবং খুলুমবাড়ি বাজার থেকে রোববার মেয়াদোত্তীর্ণ দুশ' প্যাকেট ভারতীয় গুঁড়ো দুধ উদ্ধার করেছে র‌্যাব। এসব মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধ ভারত থেকে চোরাইপথে এনে বিক্রি সঙ্গে জড়িত অভিযোগে খুলুমবাড়ি বাজার থেকে তিনজনকে আটক করা হয়েছে। এরা হলেন- বলাই কুণ্ডু, রতন কুণ্ডু ও নিমাই কুণ্ডু। র‌্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্পের অধিনায়ক মেজর তারিকুল ইসলাম জানান, শৈলকুপা ফায়ার সার্ভিসের সামনে একটি রিকশা ভ্যানে রাখা বস্তা থেকে ৭০ প্যাকেট দুধ উদ্ধার করা হয়। ভ্যানে রাখা বস্তা দেখে সন্দেহ হলে র‌্যাব সদস্যরা তল্লাশি চালায়। পরে খুলুমবাড়ি বাজারের শংকর কুণ্ডুর গুদাম তল্লাশি করে আরও ১৩০ প্যাকেট দুধ উদ্ধার করে র‌্যাবের দলটি। র‌্যাব কর্মকর্তা জানান, উদ্ধার করা দুধগুলো বোম্বাই ব্র্যান্ডের। প্যাকেটের গায়ে মেয়াদোত্তীর্ণের তারিখ লেখা ২০০৩ সাল। তিনি জানান, ওই গুদাম থেকে দেড় হাজার গুঁড়ো দুধের খালি বস্তা, ভারতীয় কীটনাশক, ৫০টি শাড়ি এবং অন্য মাল উদ্ধার করা হয়। গুদামের মালিক শংকর কুণ্ডুকে গ্রেপ্তার করা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/১৮২১ ঘ.