কুমিল্লা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লা বোর্ডে উত্তীর্ণের হারে সবার আগে রয়েছে কুমিল্লা ইস্পহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং কুমিল্লা ক্যাডেট কলেজে। এ দুই কলেজ থেকে সবাই উত্তীর্ণ হয়েছে।
অপরদিকে জিপিএ-৫ পাওয়া কলেজের মধ্যে প্রথম স্থানে রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। এ কলেজে ১৫৮ জন জিপিএ-৫ পেয়েছে।
উত্তীর্ণের হারে সেরা দশ কলেজ
উত্তীর্ণের হারে সেরা দশ কলেজের মধ্যে প্রথম স্থানে রয়েছে কুমিল্লা ইস্পহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও কুমিল্লা ক্যাডেট কলেজ। প্রথমটিতে ২০৭ জন এবং দ্বিতীয়টিতে ৪৫ জন পরীক্ষা দিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে।
কুমিল্লা ইস্পহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে জিপিএ- ৫ পেয়েছে ৭৪ জন। কুমিল্লা ক্যাডেট কলেজে পেয়েছে ৩৬ জন।
কুমিল্লা ক্যান্টনমেন্ট কলেজের ১৩৮ জনের মধ্যে ১৩৫ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৯৭ দশমিক ৮৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৮ জন।
কুমিল্লা কমার্স কলেজের ৭৫ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৭৩ জন। পাসের হার ৯৭ দশমিক ৩৩ শতাংশ। এ কলেজে কেউ জিপিএ-৫ পায়নি।
শশীদল আলহাজ মো. আবু তাহের কলেজের ১১১ জনের মধ্যে ১০৮ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৯৭ দশমিক ৩০ শতাংশ। জিপিএ-৫ কেউ পায়নি।
নোয়াখালীর চর মাতুয়া কলেজের ১০৪ জনের মধ্যে ১০১ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৯৭ দশমিক ১২ শতাংশ। জিপিএ- ৫ পেয়েছে ২ জন।
কুমিল্লা রেসিডেন্সিয়াল কলেজের ১০৩ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ শ' জন। পাসের হার ৯৭ দশমিক ৯ শতাংশ। জিপিএ- ৫ পেয়েছে ৫ জন।
চাঁদপুর আল আমীন একাডেমীর ১৯৮ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৯২ জন। পাসের হার ৯৬ দশমিক ৯৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৬ জন।
বুড়িচং সোনার বাংলা কলেজের ১৯৪ জনের মধ্যে পাস করেছে ১৮২ জন। পাসের হার ৯৩ দশমিক ৮১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯ জন।
ব্রাহ্মণপাড়া মোশারফ হোসেন খান চৌধুরী কলেজে ১১২ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১০৫ জন। পাসের হার ৯৩ দশমিক ৭৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩ জন।
জিপিএ- ৫ সেরা দশ কলেজ
বোর্ডে জিপিএ-৫ পাওয়া সেরা ১০টি কলেজের মধ্যে ১৫৮টি জিপিএ-৫ পেয়ে প্রথম স্থানে রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। এ কলেজে ১৩ শ' ৫৯ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১১ শ' ৬১ জন। পাসের হার ৮৫ দশমিক ৪৩ শতাংশ।
৭৪টি জিপিএ-৫ পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কুমিল্লা ইস্পহানি পাবলিক স্কুল এন্ড কলেজ।
কুমিল্লা ক্যাডেট কলেজে ৩৬ টি জিপিএ-৫ পেয়ে তৃতীয় স্থানে রয়েছে।
নোয়াখালী সরকারি কলেজে জিপিএ-৫ পেয়েছে ২৬ জন। ৯৫৫ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৭১৬ জন। পাসের হার ৭৪দশমিক ৯৭ শতাংশ।
কুমিল্লার অধ্যাপক আব্দুল মজিদ কলেজে জিপিএ-৫ পেয়েছে ২৩ জন। ৪৮৭ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৪২০ জন। পাসের হার ৮৬ দশমিক ২৪ শতাংশ।
ফেনী সরকারি কলেজে জিপিএ-৫ পেয়েছে ২২ জন। ৯৮০ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৭৯৪ জন। পাসের হার ৮১দশমিক ২শতাংশ।
ব্রাহ্মণবাড়িয়ার কাজী মো. শফিকুল ইসলাম কলেজে জিপিএ- ৫ পেয়েছে ১৯ জন। ৪৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩৯৯ জন। পাসের হার ৯০ দশমিক ৮৯ শতাংশ।
চাঁদপুরের আল আমীন একাডেমীতে জিপিএ-৫ পেয়েছে ১৬ জন। ১৯৮ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৯২ জন। পাসের হার ৯৬ দশমিক ৯৭ শতাংশ।
চৌমুহনী সরকারী এসএ কলেজে জিপিএ-৫ পেয়েছে ১৪ জন। ১১ শ' ৫১ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৭ শ' ৪৯ জন। পাসের হার ৬৫ দশমিক ৭ শতাংশ।
চাঁদপুর সরকারি বালিকা কলেজে জিপিএ-৫ পেয়েছে ১৩ জন। ৩৪১ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে ২৩১ জন। পাসের হার ৬৭ দশমিক ৭৪ শতাংশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১১৫ ঘ.
bdnews24