২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় উত্তীর্ণের হার দশ শতাংশ কমেছে

কুমিল্লা বোর্ডে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণের হার গত বছরের চেয়ে প্রায় দশ শতাংশ কমেছে। এবার উত্তীর্ণের হার শতকরা ৬৬ দশমিক ৯৯ ভাগ। গত বছর এ হার ছিল ৭৭ দশমিক ৩৩ শতাংশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2009, 12:37 PM

Updated : 26 Aug 2022, 11:48 AM

কুমিল্লা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুমিল্লা বোর্ডে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণের হার গত বছরের চেয়ে প্রায় দশ শতাংশ কমেছে। এবার উত্তীর্ণের হার শতকরা ৬৬ দশমিক ৯৯ ভাগ। গত বছর এ হার ছিল ৭৭ দশমিক ৩৩ শতাংশ। এ বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমে গেছে। জিপিএ-৫ পেয়েছে ৬০১ জন। এর মধ্যে ৩৬৯ জন ছাত্র এবং ২৩২ জন ছাত্রী। গত বছর জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ছিল ৯৫৭ জন। এর মধ্যে ৫৬৯ জন ছাত্র এবং ৩৮৮ জন ছাত্রী। শনিবার দুপুর দেড়টায় কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কে নাজমুল হক ফল ঘোষণা করেন। এবার পরীক্ষা দিয়েছে ৪১ হাজার ১৯৯ জন। উত্তীর্ণ হয়েছে ২৭ হাজার ৫৯৮ জন। গত বছর পরীক্ষায় অংশ নিয়েছিল ৫০ হাজার ২০২ জন। উত্তীর্ণ হয়েছিল ৩৮ হাজার ৮১৯ জন। এবার মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্র ২১ হজার ৬৪৩ জন এবং ছাত্রী ১৯ হাজার ৫৫৬ জন। ছাত্রদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৪ হাজার ৮৮২ জন। উত্তীর্ণের হার ৬৮ দশমিক ৭৬ শতাংশ। ছাত্রীদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১২ হাজার ৭১৬ জন। উত্তীর্ণের হার ৬৫ দশমিক ০২ শতাংশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৪৯ ঘ.