ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এ বছর এইচএসসি (বিএম- ব্যবসায় ব্যবস্থাপনা) পরীক্ষায় ৮০ দশমিক ৭৪ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। গতবারের চেয়ে এ হার শূন্য দশমিক ৫৩ শতাংশ কম।
গতবার পাসের হার ছিল ৮১ দশমিক ২৭ শতাংশ।
শনিবার কারিগরি শিক্ষা বোর্ডসহ দেশের দশটি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়।
এবারের কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষায় অংশ নেওয়া ৫৯ হাজার ৭৯২ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৪৮ হাজার ২৭৮ জন। জিপিএ-৫ পেয়েছে ২০ জন, যা গতবারের চেয়ে দুই-তৃতীয়াংশ কম।
গতবার জিপিএ-৫ পেয়েছিল ৬১ জন।
চলতি বছর সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৭০ দশমিক ৪৩ শতাংশ এবং মাদ্রাসায় পাসের হার ৮৪ দশমিক ১৪ শতাংশ। দশ বোর্ডে পাসের হার ৭২ দশমিক ৭৮ শতাংশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এএল/এমআই/১৮২৫ ঘ.
bdnews24