২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবারও ৪১টি প্রতিষ্ঠানের কেউ উত্তীর্ণ হয়নি

এইচএসসি ও সমমানের পরীক্ষায় গতবারের মতো এবারও ৪১টি প্রতিষ্ঠানের কোনও শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি। শিক্ষা মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ২০০৩ সাল থেকে ধারাবাহিকভাবে শূন্য পাসের শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কমতে শুরু করে। সর্বশেষ ২০০৮ সালে এটি কমে দাঁড়ায় ৪১টিতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2009, 11:53 AM

Updated : 26 Aug 2022, 11:48 AM

ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এইচএসসি ও সমমানের পরীক্ষায় গতবারের মতো এবারও ৪১টি প্রতিষ্ঠানের কোনও শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি। শিক্ষা মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ২০০৩ সাল থেকে ধারাবাহিকভাবে শূন্য পাসের শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কমতে শুরু করে। সর্বশেষ ২০০৮ সালে এটি কমে দাঁড়ায় ৪১টিতে। শনিবার শিক্ষা মন্ত্রণালয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ জানান, শূন্য শিক্ষার্থী পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ২০০৩ সালে ২৯৮, ২০০৪ সালে ২৭৮, ২০০৫ সালে ২৭২, ২০০৬ সালে ৮৬, ২০০৭ সালে ৬০ এবং ২০০৮ সালে ছিল ৪১টি। এবারও হয়েছে ৪১টি। এর আগে ২০০২ সালে শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৫৫৩টি। নাহিদ বলেন, "পরীক্ষায় কোনও শিক্ষার্থী যাতে ফেল না করে এমনটিই আমরা চাই। এজন্য যে সব প্রতিষ্ঠান খারাপ করছে তাদের তাদের খোঁজখবর নেওয়া হচ্ছে। এর ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এএল/এমআই/১৮০০ ঘ.