২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার জামিনের বিরুদ্ধে লিভ টু আপিল 'উত্থাপিত হয়নি' মর্মে খারিজ

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন আদেশের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক)- এর লিভ টু আপিল উত্থাপিত হয়নি মর্মে আবেদনটি বৃহস্পতিবার খারিজ করে দিয়েছে আপীল বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2009, 05:07 PM

Updated : 26 Aug 2022, 11:47 AM

ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন আদেশের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক)- এর লিভ টু আপিল উত্থাপিত হয়নি মর্মে আবেদনটি বৃহস্পতিবার খারিজ করে দিয়েছে আপীল বিভাগ। বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের নেতৃত্বে আপীল বিভাগের একটি বেঞ্চ এই আদেশ দেন। ২০০৮ সালের ৩ জুলাই দুদক রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগ এনে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করে। এ মামলায় ২০০৮ সালের ২৬ আগস্ট হাইকোর্ট খালেদা জিয়াকে জামিন দেয়। একই সঙ্গে আদালত কেন তাকে স্থায়ী জামিন দেওয়া হবে না তার কারণ দশাতে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করে। হাইকোর্টের দেওয়া জামিন আদেশ স্থগিত রাখার জন্য দুদক আপিল বিভাগে আবেদন দাখিল করে। আপীল বিভাগ দুদকের এই আবেদন মঞ্জুর না করে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল দায়েরের নির্দেশ দেন। দুদকের দায়ের করা লিভ টু আপীল বৃহস্পতিবার শুনানির জন্য উত্থাপিত হলে দুদকের কৌশলী খুরশিদ আলম খান আদালতকে জানান, দুদক এ মামলায় লিভ টু আপীল চালাবে না। এর পরিপ্রেক্ষিতে আদালত আবেদনটি উত্থাপিত হয়নি- মর্মে খারিজ করে দেয়। খালেদা জিয়ার পক্ষে ব্যারিস্টার রফিক উল হক উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২৩০৮ঘ.