২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে সাংবাদিকের ওপর হামলা

যশোর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সদস্য ওহাবুজ্জামান ঝন্টুর ওপর বুধবার রাতে হামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2009, 05:07 PM

Updated : 26 Aug 2022, 11:47 AM

যশোর, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটক) - যশোর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সদস্য ওহাবুজ্জামান ঝন্টুর ওপর বুধবার রাতে হামলা হয়েছে। যশোরের গ্রামের কাগজ'র বিশেষ প্রতিনিধি ঝন্টু রাত ১১টার দিকে যশোর শহর থেকে গ্রামের বাড়ি কেশবপুরের ভাল্লুকঘর যাচ্ছিলেন। ভাল্লুকঘর বাজারে পৌঁছানোর পর আজিজ নামে স্থানীয় এক ব্যক্তির লোকজন তার ওপর হামলা চালায়। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। এ ব্যাপারে কেশবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার জাহান জানান, ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয় হবে। ওসি জানান, জমি সংক্রান্ত বিষয়ে ওহাবুজ্জামান ঝন্টুর সঙ্গে আজিজ ও তার লোকজনের বিরোধ চলে আসছিল। ওহাবুজ্জামান ঝন্টু জানান, 'আজিজ বাহিনীর সন্ত্রাসীরা' তার ওপর হামলা চালিয়েছে। থানায় অভিযোগ দেওয়ার পরও পুলিশ সন্ত্রাসীদের আটক না করায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩০৯ ঘ.