সিলেট, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেটের বিশ্বনাথ উপজেলায় বৃহস্পতিবার দুপুরে অটোরিকশা শ্রমিক ইউনিয়নের দু'গ্র"পের সংঘর্ষ হয়েছে।
সংঘর্ষকারীদের কবলে পড়ে এবং তাদের হামলায় কমপক্ষে ২৬ জন পুলিশ ও স্কুলছাত্রী আহত হয়েছে। এছাড়া সংঘর্ষে আরও অন্তত ১৪ জন আহত হয়।
এদের মধ্যে স্থানীয় মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রায় ২০ ছাত্রী এবং ছয় পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহত শ্রমিকদের মধ্যে কয়েকজনকে ভর্তি করা হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
স্থানীয় কয়েকজন সাংবাদিক জানান, বিশ্বনাথ বাজারের অটোরিকশা শ্রমিক ইউনিয়নের উত্তরপাড় শাখা কমিটি নিয়ে দু'গ্র"পের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে দুপুর ১২ টায় দু'পক্ষের কয়েকজন সদস্যের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
তারা জানান, দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষে দুটি গ্র"পের লোকজন দেশি অস্ত্র
bdnews24